মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ০৩ | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেননি একজনও
প্রতিবেদক - | মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ০৩, ০৫:২৭ অপরাহ্ন
ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার
ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মলদ্বারে করে পাচারের সময় ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দুটি সোনার পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (২ নভেম্বর) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকাল ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে সোনার পেস্টসহ তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি মুম্বাইয়ের ছিতা ক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী একজন শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা নিয়ে যাচ্ছেন।

খবর পেয়ে সকাল ৯টার দিকে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে সোনা পাচারের কথা অস্বীকার করায় তাকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে শারীরিক পরীক্ষার মাধ্যমে তার মলদ্বারে বহন করা দুটি প্যাকেটে সোনার পেস্টের অস্তিত্ব শনাক্ত ও উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার পেস্টের মোট ওজন ৮১৩.৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫৫ লাখ টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।